তীব্র গরমে শরীর ও মন সতেজ রাখতে এক গ্লাস ঠান্ডা শরবতের কোনো বিকল্প নেই। আর সেই শরবত যদি হয় কাঁচা আমের, তবে স্বাদ আর পুষ্টি দুই-ই পাওয়া যায়। খুব সাধারণ কিছু উপকরণ
দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পানীয়। দেখে নিন তৈরির সহজ নিয়ম:
প্রয়োজনীয় উপকরণ
কাঁচা আম: ১টি
পুদিনা পাতা: ১ মুঠো
চিনি: ২-৩ টেবিল চামচ (স্বাদমতো)
বিট লবণ: আধা চা-চামচ
জিরা গুঁড়া: সামান্য
ঠান্ডা পানি: পরিমাণমতো
বরফ কুচি: পরিবেশনের জন্য
প্রস্তুত প্রণালি
১. আম প্রস্তুত করা: প্রথমে আস্ত কাঁচা আম খোসাসহ ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে আমটি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে ভেতরের নরম অংশ বা পাল্পটুকু সংগ্রহ করুন।
২. ব্লেন্ড করা: এবার একটি ব্লেন্ডারে আমের পাল্প, পুদিনা পাতা, চিনি, বিট লবণ, জিরা গুঁড়া এবং প্রয়োজনমতো ঠান্ডা পানি একসঙ্গে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
৩. পরিবেশন: মিশ্রণটি মসৃণ হয়ে গেলে গ্লাসে ঢালুন। ওপর থেকে বরফ কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার কাঁচা আমের শরবত।
এই শরবত যেমন সুস্বাদু, তেমনি রোদে পোড়া ক্লান্তি দূর করতেও দারুণ কার্যকর।
এসআর