প্রচণ্ড গরমে শরীর সতেজ ও সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে কিছু নির্দিষ্ট ভেজানো বীজ খাওয়ার অভ্যাস শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। বিশেষ করে
কুমড়োর বীজ, তরমুজের বীজ, মেথি ও কিশমিশ এই সময়ে শরীরকে চাঙ্গা রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।
এসব বীজ ও শুকনো ফল রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে তা দ্রুত হজম হয় এবং শরীর পুষ্টি উপাদানগুলো সহজে গ্রহণ করতে পারে। ফাইবারে সমৃদ্ধ হওয়ায় এই মিশ্রণটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং সারাদিন শরীরে শক্তি জোগাতে সাহায্য করে।
কুমড়োর বীজ: এতে প্রচুর প্রোটিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও আয়রন রয়েছে, যা হৃদরোগের ঝুঁকি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
তরমুজের বীজ: স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন সমৃদ্ধ এই বীজ পেশি গঠন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক।
মেথি: শরীর ঠান্ডা রাখতে মেথি অতুলনীয়। এটি হজমশক্তি বৃদ্ধির পাশাপাশি রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে। এক গ্লাস পানিতে এক চামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করা ও দানাগুলো চিবিয়ে খাওয়া শরীরের জন্য বেশ উপকারী।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত খাদ্যতালিকায় এসব পুষ্টিকর বীজ রাখলে শরীরের প্রয়োজনীয় উপাদানের ঘাটতি পূরণ হয়। তবে শারীরিক অবস্থাভেদে পরিমাণমতো খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এসআর