আধুনিক জীবনযাত্রার চাপে আমরা এমন কিছু অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছি যা নিঃশব্দে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে।
বিশেষজ্ঞরা মানসিক স্বাস্থ্যের এই অবনতির জন্য ৫টি প্রধান কারণ চিহ্নিত করেছেন। সচেতন হয়ে এই অভ্যাসগুলো পরিবর্তন করলে মস্তিষ্কের দীর্ঘমেয়াদী ক্ষতি এড়ানো সম্ভব।
১. অতিরিক্ত ডিজিটাল নির্ভরতা
ফোনের প্রতিটি নোটিফিকেশন বা ভাইব্রেশন আমাদের মনোযোগের ব্যাঘাত ঘটায়। একবার মনোযোগ নষ্ট হলে পুনরায় গভীর মনোযোগ ফিরে পেতে প্রায় ২০ মিনিট সময় লাগে। এই নিরন্তর ডিজিটাল ডিস্ট্রাকশন মস্তিষ্কের গ্লুকোজ রিজার্ভ দ্রুত কমিয়ে দেয়, ফলে অল্পতেই ক্লান্তি অনুভব হয়।
২. অপর্যাপ্ত ও নিম্নমানের ঘুম
গভীর ঘুমের সময় মস্তিষ্কের 'গ্লিম্ফ্যাটিক সিস্টেম' সারাদিনের জমে থাকা বর্জ্য পরিষ্কার করে শরীরকে ডিটক্স করে। কিন্তু ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপের নীল আলো এই প্রক্রিয়ায় বাধা দেয়। সুস্থ মস্তিষ্কের জন্য ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে সব ধরনের গ্যাজেট থেকে দূরে থাকা জরুরি।
৩. তথ্যের অতি-ব্যবহার (ইনফরমেশন ওভারলোড)
আমরা প্রতিদিন যে পরিমাণ তথ্য গ্রহণ করছি, তা প্রক্রিয়াজাত করতে গিয়ে মস্তিষ্ক হিমশিম খাচ্ছে। অপ্রয়োজনীয় সংবাদ বা সোশ্যাল মিডিয়া ফিড স্ক্রলিং মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। তাই তথ্যের উৎস নির্দিষ্ট করুন এবং পড়ার সময় কমিয়ে আনুন।
৪. দীর্ঘস্থায়ী মানসিক চাপ
সারাক্ষণ কাজের চিন্তা বা দুশ্চিন্তা শরীরে 'কর্টিসল' হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা স্মৃতিশক্তি নষ্ট করার অন্যতম কারণ। মানসিক চাপ কমাতে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট গভীর শ্বাস-প্রশ্বাসের (৪-৭-৮ টেকনিক) ব্যায়াম করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
৫. শারীরিক পরিশ্রমের অভাব
দীর্ঘ সময় বসে থাকা মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয়। ব্যায়াম করলে শরীরে এক ধরণের প্রোটিন (BDNF) তৈরি হয় যা মস্তিষ্কের নিউরন সচল রাখতে সাহায্য করে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস আপনার মস্তিষ্ককে সজীব রাখতে বড় ভূমিকা পালন করতে পারে।
এসআর
মন্তব্য করুন: