[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী হত্যাচেষ্টা মামলা: শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ১২:১৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।

 গত ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এই মামলাটি করা হয়েছিল।

​তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান এই চার্জশিট জমা দেন। তবে মামলার প্রাথমিক তালিকায় থাকা ১২৭ জনকে সংশ্লিষ্টতা না পাওয়ায় এবং ঘটনাস্থলে উপস্থিত না থাকায় অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। চার্জশিটভুক্ত অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান এবং সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব।

​মামলার অভিযোগে বলা হয়েছে, শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে ও ষড়যন্ত্রে আন্দোলন দমাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও হামলা চালানো হয়। ১৯ জুলাই বিকেলে ময়ূর ভিলা এলাকায় হামলার শিকার হয়ে আশিক গুরুতর আহত হন এবং হামলাকারীরা তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর আশিক নিজে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। আদালত এই চার্জশিটের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

এসআর

সম্পর্কিত খবর