[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

টাকা আত্মসাতের অভিযোগে পাল্টাপাল্টি বক্তব্য, সাবেক বিচারকের দাবি ‘ভিত্তিহীন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৫:২৩ পিএম

সংগৃহীত ছবি

সাবেক জেলা ও দায়রা জজ ও আলোচিত মামলার বাদী মাসদার হোসেন–এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তার সাম্প্রতিক বক্তব্যকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন একটি প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নূর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি জামাল হোসাইন এ অভিযোগ উত্থাপন করেন।


তিনি জানান, ভ্যাট সংক্রান্ত একটি মামলার অর্থমূল্য নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয়। তার দাবি অনুযায়ী, প্রকৃত অর্থমূল্য অনেক কম ছিল এবং সেই হিসেবে নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমাও দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকেই।


জামাল হোসাইন আরও অভিযোগ করেন, মামলার কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিয়ে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ গ্রহণ করা হলেও পরবর্তীতে সঠিকভাবে মামলার অগ্রগতি সম্পর্কে জানানো হয়নি। বরং অতিরিক্ত অর্থ দাবির বিষয়ও উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন।


সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট আইনজীবী ও তার সহযোগীদের মাধ্যমে মোট প্রায় ১ কোটি ২০ লাখ টাকা নেওয়া হয়েছে, যা আত্মসাত করা হয়েছে বলে তাদের সন্দেহ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করেন তিনি।


এছাড়া, অবসরপ্রাপ্ত বিচারক হিসেবে নিম্ন আদালতের মামলা পরিচালনা এবং ফলাফল নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন অভিযোগকারী। তার মতে, এসব বিষয় সংশ্লিষ্ট বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


ঘটনার প্রেক্ষিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। পুরো বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর