[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার নয়, হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি

নতুন কোনো মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী–কে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ।

একই সঙ্গে ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করা হয়েছে।


রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।


আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। আইনজীবীরা জানান, ইতোমধ্যে একাধিক মামলায় জামিন পাওয়ার পরও নতুন করে তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়।


আবেদনে উল্লেখ করা হয়, ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর বিষয়টি আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন।


উল্লেখ্য, সাম্প্রতিক একটি হত্যা মামলাসহ মোট একাধিক মামলায় বর্তমানে আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর