[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তা একযোগে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ৪:২৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে একসঙ্গে বদলি করেছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) মকবুল হোসেনকে একই দায়িত্বে কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়েছে।

ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে এপিবিএন-৫’র অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২’র দায়িত্ব দেওয়া হয়েছে।


এছাড়া, এপিবিএন-১৩’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইতে বদলি করা হয়েছে।

র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।


ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়েছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।


অন্য প্রজ্ঞাপনে, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইতে এবং পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাগেরহাটের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার করা হয়েছে।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এসআর

সম্পর্কিত খবর