বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নির্ধারিত এক সংবাদ সম্মেলনের স্থান নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বিরোধ দেখা দেয়।
বুধবার দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে আওয়ামীপন্থি আইনজীবীরা সংবাদ সম্মেলন করার কথা থাকলেও, তার আগেই সেখানে অবস্থান নেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা বিক্ষোভ প্রদর্শন করে স্থানটি দখলে রাখেন।
এর আগে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়ায় প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন তারা। তবে প্রতিপক্ষের অবস্থানের কারণে শেষ পর্যন্ত তা আর অনুষ্ঠিত হয়নি।
পরে বিএনপিপন্থি আইনজীবীদের পক্ষ থেকে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পায় না—এমন দাবি তাদের।
অন্যদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আওয়ামীপন্থি আইনজীবীরা পূর্বঘোষিত কর্মসূচি থেকে সরে আসেন। এর আগের দিন সন্ধ্যায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে পরবর্তী কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সুপ্রিম কোর্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।
এসআর