[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ৩:০৩ পিএম

সংগৃহীত ছবি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার এ আদেশ দেন।


মামলার সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির এ মামলার বাদী।


এর আগে আদালত থেকে তাকে সমন জারি করা হলেও নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবীরা জানান, মামলার পক্ষে প্রয়োজনীয় নথি ও প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে।


উল্লেখ্য, গত ২৬ মার্চ এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ওই মন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মুফতি আমির হামজা। এ ঘটনায় পরবর্তীতে একাধিক মামলা দায়ের করা হয়, যার ধারাবাহিকতায় সর্বশেষ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

এসআর

সম্পর্কিত খবর