জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ সূত্র।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ডিবি জানিয়েছে, পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। পরবর্তীতে তিনি ধারাবাহিকভাবে এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর আবারও স্পিকার হিসেবে দায়িত্ব নেন তিনি।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র পদত্যাগের কিছুদিনের মধ্যেই নিজ পদ থেকেও সরে দাঁড়ান।
এসআর