[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের বিষয়ে ধৈর্য শেষ হচ্ছে ট্রাম্পের, দ্রুত চুক্তিতে পৌঁছানোর আহ্বান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ৯:৩৫ এএম

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার বিষয়ে তার ধৈর্য প্রায় শেষ পর্যায়ে। তিনি তেহরানকে দ্রুত একটি সমঝোতা বা চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক

 সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আর দীর্ঘ সময় অপেক্ষা করতে রাজি নন এবং ইরানের উচিত দ্রুত একটি সিদ্ধান্তে আসা।

​বর্তমানে চীন সফরে থাকা ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। শি জিনপিং ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে, চীন ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না। এছাড়া বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার স্বার্থে শি জিনপিং হরমুজ প্রণালি সচল রাখার পক্ষে মত দিয়েছেন এবং এই সংকট সমাধানে যেকোনো ধরনের সহায়তা করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

এসআর

সম্পর্কিত খবর