[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বলিভিয়ায় প্রেসিডেন্ট পাজের পদত্যাগ দাবিতে খনি শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ৯:৩১ এএম

সংগৃহীত ছবি

বলিভিয়ার রাজধানী লা পাজে খনি শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মধ্যপন্থি প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ এবং খনি চুক্তি সংশোধনসহ

 বিভিন্ন দাবিতে এই আন্দোলন শুরু হয়। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

​বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রীয় চত্বর প্লাজা মুরিয়োতে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, যার ফলে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ডিনামাইট সদৃশ বিস্ফোরক ছুড়ে মারে। বর্তমানে দেশটিতে ডলারের তীব্র সংকট এবং অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন কমে যাওয়ায় চরম অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। খনি শ্রমিকদের পাশাপাশি কৃষক ও শ্রমিক ইউনিয়নগুলোও এই বিক্ষোভে যোগ দিয়ে জ্বালানি ও কৃষি সংস্কারের দাবি জানাচ্ছে।

​প্রেসিডেন্ট পাজ মাত্র ৬ মাস আগে দায়িত্ব গ্রহণ করলেও অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেও বিরোধী দল ও সাবেক প্রেসিডেন্ট এভো মোরালেসের সমর্থকরা এই বিক্ষোভ উসকে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আন্দোলনের কারণে সড়ক অবরোধ থাকায় দেশটিতে খাদ্য ও জরুরি চিকিৎসা সামগ্রীর সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর