[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩

তৃণমূলের পরাজয়ে সুর বদলালেন কবীর সুমন: মমতার শাসনের সমালোচনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৯:০৩ পিএম

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হারের পর দীর্ঘদিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংগীতশিল্পী কবীর সুমনের সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এক সাক্ষাৎকারে তিনি নিজেকে

 তৃণমূলের সদস্য বা দলপন্থী হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছেন।

​কবীর সুমনের দাবি, তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না; মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই ২০০৯ সালে যাদবপুর থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং মেয়াদ শেষ হওয়ার পর পদত্যাগ করেন। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং রাজ্যে সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেও, তিনি তৃণমূল সরকারের কর্মসংস্থানসহ বিভিন্ন ব্যর্থতার কড়া সমালোচনা করেন। তবে 'সবুজ সাথী'র মতো প্রকল্পের প্রশংসাও করেছেন তিনি।

​নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সুমন জানান, আপাতত তৃণমূলকে ভোট দিলেও ভবিষ্যতে কোনো শক্তিশালী কমিউনিস্ট দল এলে তিনি তাদের সঙ্গে যুক্ত হতে আগ্রহী। দীর্ঘ ১৫ বছর তৃণমূলের হয়ে সরব থাকার পর তার এমন অবস্থান পরিবর্তন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল ফেলেছে।

এসআর

সম্পর্কিত খবর