[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩

যুদ্ধ থামাতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা, খসড়া সমঝোতা প্রায় প্রস্তুত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৬:০৭ পিএম

সংগৃহীত ছবি

চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার পথে রয়েছে দুই দেশ।


আন্তর্জাতিক বার্তা সংস্থা Reuters–এর এক প্রতিবেদনে জানানো হয়, শান্তি উদ্যোগে যুক্ত একটি সূত্রের বরাতে বলা হয়েছে—১৪ দফার একটি সংক্ষিপ্ত মেমো নিয়ে দুই পক্ষ প্রায় ঐকমত্যে পৌঁছেছে। দ্রুতই এটি আনুষ্ঠানিক রূপ পেতে পারে।


এ ধরনের তথ্য আগে মার্কিন সংবাদমাধ্যম Axios–এর প্রতিবেদনেও উঠে আসে। সেখানে বলা হয়, আলোচনাটি এখন চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি এবং খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।


প্রস্তাবিত এই মেমোটি মূলত যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক কাঠামো হিসেবে কাজ করবে। পরবর্তীতে আরও বিস্তারিত শর্ত ও দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলাপ-আলোচনা চলবে বলে ধারণা করা হচ্ছে।


খবরে আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া পাওয়ার আশা করছে যুক্তরাষ্ট্র। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি, তবুও এটিকে চলমান সংকট শুরুর পর সবচেয়ে অগ্রসর পর্যায়ের আলোচনা হিসেবে দেখা হচ্ছে।


বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস পেতে পারে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর