[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ দেশে ফিরছে ৯ মে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ১০:৫১ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৭) মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার দিবাগত রাতে ওয়াশিংটনে অবস্থিত

 বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

​দূতাবাসের সূচি অনুযায়ী, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখান থেকে সংযোগকারী ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছানোর কথা রয়েছে। এই পুরো প্রক্রিয়াটি মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এবং ওয়াশিংটন দূতাবাস যৌথভাবে তদারকি করছে। এছাড়া আজ বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় স্থানীয় প্রবাসীদের অংশগ্রহণে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরবর্তীতে ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি ব্রিজের কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের মার্কিন রুমমেট হিশাম আবুঘরবেহকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বৃষ্টির মৃত্যু ও মরদেহ উদ্ধার সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষে এখন তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর