[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ: তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ১০:৪৭ এএম

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলায় ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদীয়া, হাওড়া ও বাঁকুড়াসহ একাধিক এলাকায় খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের

 ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এসব ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি একে অপরকে দায়ী করেছে।

​সহিংসতার খবর অনুযায়ী, বীরভূমের নানুরে আবির শেখ নামে এক তৃণমূল কর্মী নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। অন্যদিকে, হাওড়ার উদয়নপুরে যাদব বর নামে এক বিজেপি সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

​রাজ্যের অন্যান্য প্রান্তেও হামলার খবর পাওয়া গেছে। শিলিগুড়িতে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর এবং বারুইপুরে কার্যালয় দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। নদীয়ার কৃষ্ণনগরে তৃণমূলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাঁকুড়াতেও তৃণমূলের একাধিক কার্যালয় ও ছাত্র সংসদের কক্ষ দখলের অভিযোগ উঠেছে বিজেপি ও এবিভিপির বিরুদ্ধে। এছাড়া বারুইপুর ও কুলতলিতেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অনেক স্থানেই থমথমে অবস্থা বিরাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর