তামিল সিনেমার জনপ্রিয় মহাতারকা বিজয় এখন কেবল রুপালি পর্দার নায়ক নন, বরং তার রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টরি কাজাগম’ (টিভিকে)-এর অভাবনীয় সাফল্যের মাধ্যমে তিনি বাস্তবের জননেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। এবারের নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিশাল ব্যবধানে জয়ী হয়ে বিজয় যখন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পথে, তখন সর্বমহলে তার ‘থালাপতি’ উপাধি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তামিল শব্দ ‘থালাপতি’র আক্ষরিক অর্থ হলো সেনাপতি বা নেতা, যা ১৯৯১ সালে রজনীকান্ত অভিনীত একটি কালজয়ী সিনেমার মাধ্যমে বিশেষ জনপ্রিয়তা পায়।
পরবর্তীতে ২০০০ সালের পর থেকে বিজয়ের একের পর এক হিট সিনেমা, পর্দায় শক্তিশালী উপস্থিতি এবং সামাজিক বার্তাধর্মী কাজের কারণে ভক্তরা তাকে ভালোবেসে এই উপাধিতে ভূষিত করেন। বিশেষ করে তিরুচিরাপল্লি পূর্ব ও প্যারাম্বুর আসনে তার বিপুল ভোটের ব্যবধানে জয় এবং যুবসমাজের ওপর তার গভীর প্রভাব এই উপাধিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
ভক্তদের কাছে এই নামটি কেবল একটি খেতাব নয়, বরং বিজয়ের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ও অনুপ্রেরণার প্রতীক যা তাকে সিনেমার পর্দার সীমানা ছাড়িয়ে রাজনীতির ময়দানেও এক অপ্রতিদ্বন্দ্বী নেতায় পরিণত করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলে তিনি দশকের পুরনো রেকর্ড ভেঙে এক নতুন মাইলফলক স্পর্শ করবেন বলে ধারণা করা হচ্ছে।
এসআর