[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

শুভেন্দুর কাছে পরাজিত মমতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৫ মে ২০২৬ ১:৪৪ এএম

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ভবানিপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজেপি নেতা ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন।


ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, প্রায় ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পান শুভেন্দু অধিকারী।


এর আগে ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামেও একই প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান মমতা। যদিও পরবর্তীতে ভবানিপুর উপনির্বাচনে জয়ী হয়ে তিনি বিধানসভায় ফিরে আসেন এবং টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


তবে এবারের নির্বাচনে তার দল অল ইন্ডিয়া তৃনমূল কনগ্রেস  প্রত্যাশিত ফল না পাওয়ায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।


ভোট গণনার শুরুতে এগিয়ে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবধান কমিয়ে আনেন শুভেন্দু। বিকেলের পর থেকে তিনি এগিয়ে যেতে শুরু করেন।

এতে করে গণনাকেন্দ্রের আশপাশে উভয় দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনায় দুই প্রার্থীর মোবাইল ফোন সাময়িকভাবে জব্দ করা হয়। শেষদিকে শুভেন্দু এগিয়ে গেলে মমতা গণনাকেন্দ্র ত্যাগ করেন।


এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

সম্পর্কিত খবর