[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

আমিরাতের তেল স্থাপনায় ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৪ মে ২০২৬ ১১:৫৯ পিএম

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার চেষ্টা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা।

সোমবার (৪ মে) বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আকাশ হামলা ঠেকাতে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে, ফুজাইরাহ আমিরাতের একটি তেল স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন আঘাত হানার পরই সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট জরুরি সেবা দল ঘটনাস্থলে কাজ শুরু করে।


এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

সম্পর্কিত খবর