[email protected] সোমবার, ৪ মে ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩

বিজয়ের রাজনৈতিক সাফল্য ও জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ মে ২০২৬ ২:০৭ পিএম

সংগৃহীত ছবি

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঐতিহাসিক দিনে তিরুপতি মন্দিরে পূজা দিয়েছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। ৪ মে একদিকে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) অভাবনীয় জয়ের

 পথে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে এই দিনটি তৃষার ৪৩তম জন্মদিন। বিশেষ এই দিনে কোনো ঘোষণা ছাড়াই মন্দিরে অভিনেত্রীর উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও জল্পনার সৃষ্টি করেছে।

​নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, থালাপতি বিজয়ের দল ক্ষমতাসীন ডিএমকে-কে পেছনে ফেলে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। অভিনেতা থেকে পূর্ণকালীন রাজনীতিক হিসেবে বিজয়ের এই প্রথম নির্বাচনেই বিশাল সাফল্য দক্ষিণ ভারতীয় রাজনীতিতে নতুন ইতিহাস গড়ছে।

তৃষার পূজা দেওয়ার বিষয়টিকে ভক্তরা থালাপতির এই বড় জয়ের প্রার্থনা হিসেবেই দেখছেন। সিনেমা পর্দা থেকে শুরু করে বাস্তব জীবনের সম্পর্কের গুঞ্জনের মধ্যে বিজয়ের জীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলক এবং তৃষার জন্মদিন একই দিনে হওয়ায় তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চিত হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর