ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
দলটির পক্ষ থেকে সরকার গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুরের দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা হওয়ার কথা রয়েছে।
এর আগে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মোট আসনের মধ্যে প্রায় ১৮৬টিতে এগিয়ে আছে বিজেপি।
অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রায় ১০৫টি আসনে এগিয়ে রয়েছে।
এদিকে, অন্যান্য রাজ্যের চিত্রেও ভিন্নতা দেখা যাচ্ছে। আসাম-এ ক্ষমতাসীন বিজেপি এগিয়ে আছে বেশিরভাগ আসনে।
আর তামিলনাড়ু-তে দ্রাবিড় মুন্নেত্র কাঝগম–ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জোট ভালো অবস্থানে রয়েছে।
এছাড়া কেরালা-য় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।
আসামের ১২৬টি আসনের মধ্যে বিজেপি অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। সেখানে কংগ্রেস ও অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এসআর