ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, বিজেপি ১০৩টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে রয়েছে। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময়
সকাল সাড়ে ৮টা) থেকে কলকাতাসহ ২৩টি জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে এই গণনা প্রক্রিয়া শুরু হয়।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট নির্বাচন কমিশন বাতিল করায় বাকি আসনগুলোর ফলাফল আজ জানা যাবে। নিয়ম অনুযায়ী, শুরুতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে এবং এর পরপরই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জমা পড়া ভোটগুলো গণনা করা হবে।
২০২৬ সালের এই নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। চূড়ান্ত ফলাফলের জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে ধারণা করা হচ্ছে।
এসআর