[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

মার্কিন অবরোধ উপেক্ষা করে ২,৭০০ কোটি টাকার তেল নিয়ে এগোচ্ছে ইরানি ট্যাংকার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ৯:৫১ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ ফাঁকি দিয়ে বিশাল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি তেলবাহী ট্যাংকার। ‘হিউজ’ নামের এই বিশালাকৃতির ট্যাংকারটিতে বর্তমানে প্রায় ১৯

 লাখ ব্যারেল তেল রয়েছে, যার আন্তর্জাতিক বাজারমূল্য ২২০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা।

​ট্যাংকার ট্র্যাকিং সংস্থা ‘ট্যাংকার ট্রেকার্স’ রোববার (৩ মে) এই তথ্য নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করে, তখন জাহাজটি ইরানি জলসীমায় অবস্থান করছিল। এর আগে ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের দিকে রওনা হওয়ার পর জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বা অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর এক সপ্তাহ আগে শ্রীলঙ্কার কাছে একে দেখা যায় এবং বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লোমবোক প্রণালি হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

​এমন এক সময়ে এই খবরটি সামনে এলো যখন মার্কিন প্রশাসন দাবি করছে যে তাদের নৌ-অবরোধ অত্যন্ত সফল। ওয়াশিংটন দাবি করেছিল, তারা এখন পর্যন্ত ইরানের ৪১টি জাহাজকে গতিপথ বদলে বাধ্য করেছে এবং এর ফলে তেহরান কোনো তেল রপ্তানি করতে পারছে না। মার্কিন কর্মকর্তাদের মতে, তেল উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় ইরান বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে ‘হিউজ’ ট্যাংকারটির এই সফল যাত্রা যুক্তরাষ্ট্রের সেই দাবিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর