[email protected] শনিবার, ২ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

সীমান্ত সংঘর্ষে ৯ পাকিস্তানি নিহত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ মে ২০২৬ ১০:১৫ এএম

সংগৃহীত ছবি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক এক সংঘর্ষে আফগান সীমান্তরক্ষী বাহিনীর হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। শুক্রবার (১ মে) রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী

 আত্তাউল্লাহ তারার এই তথ্য জানান। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে তাঁর দাবি।

​তথ্যমন্ত্রী তারার জানান, বৃহস্পতিবার বাজাউর উপজাতীয় জেলায় আফগান বাহিনীর উসকানিবিহীন হামলায় ১২ জন আহত হন। এ ছাড়া শুক্রবার একটি কোয়াডকপ্টার হামলায় ক্রিকেট খেলতে থাকা তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তান এই হামলার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে দায়ী করছে, যাদের তারা 'ফিতনা আল খাওয়ারিজ' বলে অভিহিত করে এবং দাবি করে যে তারা কাবুলের সমর্থনপুষ্ট। তবে কাবুল এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

​এদিকে, চলতি সপ্তাহে আফগানিস্তানও পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে। তাদের দাবি, কুনার প্রদেশে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন বেসামরিক লোক নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছেন। এই হামলায় একটি বিশ্ববিদ্যালয় ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছে কাবুল। পাকিস্তান এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে দাবি করেছে যে তারা কেবল সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে অভিযান চালায়। দুই দেশের এই পাল্টাপাল্টি দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এসআর

সম্পর্কিত খবর