[email protected] বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

সন্তানের নাগরিকত্বের উদ্দেশ্যে মার্কিন ভিসা আবেদন করলে বাতিলের সতর্কতা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ১১:৪৬ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার লক্ষ্যে সে দেশে গিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভিসা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক

 সতর্কবার্তায় জানানো হয় যে, কোনো আবেদনকারীর ভ্রমণের মূল উদ্দেশ্য যদি কেবল সন্তানের জন্মদান ও নাগরিকত্ব অর্জন হয়, তবে তা ভিসার শর্তাবলির পরিপন্থী হিসেবে গণ্য হবে। এমন ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করবেন।

দূতাবাস স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, এ ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বর্তমান ভিসা নীতিমালার আওতাভুক্ত নয়। তাই আবেদনকারীদের প্রকৃত উদ্দেশ্য সঠিকভাবে উল্লেখ করার আহ্বান জানানোর পাশাপাশি সতর্ক করা হয়েছে যে, ভুল তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এসআর

সম্পর্কিত খবর