ক্যারিবীয় দেশ Trinidad and Tobago-এর একটি কবরস্থান থেকে ৫০ জন শিশুসহ মোট ৫৬টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে।
রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, ত্রিনিদাদ দ্বীপের কুমুতো এলাকায় এই মরদেহগুলো পাওয়া গেছে, যা রাজধানী Port of Spain থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
দেশটির পুলিশ সার্ভিসের প্রাথমিক ধারণা, এটি অবৈধভাবে মরদেহ ফেলে দেওয়ার ঘটনা হতে পারে। উদ্ধার হওয়া ছয়জন প্রাপ্তবয়স্কের মধ্যে পাঁচজনের দেহে পরিচয় শনাক্তকারী ট্যাগ পাওয়া গেছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। এছাড়া কয়েকটি মরদেহে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার চিহ্নও লক্ষ্য করা গেছে।
পুলিশ কমিশনার Allister Guevarro ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এদিকে দেশে আগে থেকেই জারি থাকা জরুরি অবস্থা নবায়ন করা হয়েছে, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি গুরুত্ব পেয়েছে, এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
এসআর