[email protected] বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ১১:৩২ এএম

পারস্য উপসাগরে নজরদারি চালানোর সময় মার্কিন নৌবাহিনীর একটি অত্যন্ত ব্যয়বহুল এমকিউ-৪সি ট্রাইটন (MQ-4C Triton) ড্রোন বিধ্বস্ত হয়েছে। গত ৯ এপ্রিল এই দুর্ঘটনা ঘটে বলে সম্প্রতি নিশ্চিত করেছে মার্কিন নাভাল সেফটি কমান্ড। ড্রোনটি মূলত ইতালির

 সিগোনেল্লা নাভাল এয়ার স্টেশনের সম্পদ ছিল এবং হরমুজ প্রণালিতে রুটিন নজরদারির কাজে নিয়োজিত ছিল।

​'ডানাযুক্ত উপগ্রহ' হিসেবে পরিচিত এই ড্রোনটির একেকটির নির্মাণ ব্যয় প্রায় ২৩ কোটি ৮১ লাখ ডলার। অত্যাধুনিক এই সমরাস্ত্রটি টানা ২৪ ঘণ্টা উচ্চস্তর থেকে নিখুঁত নজরদারি চালাতে সক্ষম। নাভাল সেফটি কমান্ড এই ঘটনাকে 'ক্লাস এ মিসহ্যাপ' বা বড় ধরনের দুর্ঘটনা হিসেবে তালিকাভুক্ত করেছে।

​ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় হঠাৎ জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে ১০ হাজার ফুটের বেশি নিচে নেমে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শত্রুপক্ষের কোনো হামলায় এটি বিধ্বস্ত হয়েছে কি না, সে বিষয়ে মার্কিন নৌবাহিনী স্পষ্ট কিছু জানায়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার মাত্র দুই দিনের মাথায় এমন ঘটনাকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এসআর

সম্পর্কিত খবর