[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৯ চৈত্র ১৪৩২

আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ৯:১১ পিএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের ইসলামাবাদ-এ অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় ইরানকে লক্ষ্য করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তার ভাষায়, উপযুক্ত সময় এলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনার পরও কোনো চুক্তি না হওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্পের এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


পরিস্থিতি কীভাবে এগোয়, তা এখন আন্তর্জাতিক অঙ্গনে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর