[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

সমঝোতা না হলে ইরান ঘিরে সেনা উপস্থিতি থাকবে: ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৪:০২ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে নতুন করে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় আগামী ১০ এপ্রিল থেকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।


এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  ইরানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আলোচনার সময়েও ইরানকে ঘিরে মার্কিন সামরিক উপস্থিতি অপরিবর্তিত থাকবে।


সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বর্তমানে যেসব যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সেনা ও অস্ত্র মোতায়েন রয়েছে, সেগুলো সরানো হবে না। ইরান একটি কার্যকর সমঝোতায় পৌঁছানো পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে।


তিনি আরও সতর্ক করে বলেন, যদি আলোচনায় কোনো চুক্তি না হয়, তাহলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই হামলা আগের চেয়ে আরও শক্তিশালী হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
বিশ্লেষকদের মতে, সংলাপ শুরু হলেও উভয় পক্ষের অবস্থান এখনো কঠোর, যা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলছে।

এসআর

সম্পর্কিত খবর