আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় বিপুলসংখ্যক অভিবাসীর নিখোঁজ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ধারণা করা হচ্ছে, এতে থাকা যাত্রীদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি মিলিয়ে দুই শতাধিক মানুষ ছিলেন।
পুলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কক্সবাজার উপকূল থেকে যাত্রা শুরু করা ট্রলারটি বৈরী আবহাওয়ার মুখে পড়ে সাগরে দুর্ঘটনার শিকার হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য সামনে আসে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ৯ এপ্রিল সমুদ্র থেকে একটি বাংলাদেশি জাহাজ ৯ জনকে জীবিত উদ্ধার করে। পরে তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বেঁচে ফেরা এক রোহিঙ্গা জানান, নৌযানটিতে প্রায় ২৮০ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত ভিড়ের কারণে যাত্রাপথেই কিছু মানুষের মৃত্যু ঘটে বলে দাবি করেন তিনি। পরে উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।
এর আগে কোস্ট গার্ডও জানিয়েছিল, আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকা থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজে তোলা হয়।
এ ঘটনাকে ঘিরে উদ্বেগ জানিয়ে UNHCR ও IOM এক যৌথ বিবৃতিতে বলেছে, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত মানুষের সংকট ও নিরাপদ সমাধানের অভাবই এমন ঝুঁকিপূর্ণ যাত্রার পেছনে বড় কারণ। তারা আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বানও জানিয়েছে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ লাখ
এসআর