থাইল্যান্ডে নববর্ষ উপলক্ষে চলমান সঙক্রান উৎসবের ছুটিতে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের প্রথম চার দিনেই ১৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫ জন।
মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্যে বলা হয়, এ সময়ের মধ্যে মোট ৭৫৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। যদিও গত বছরের একই সময়ের তুলনায় দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমেছে, তবুও প্রাণহানির ঘটনা উদ্বেগজনক। রাজধানী ব্যাংককেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
সড়ক নিরাপত্তা কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুধু সোমবার একদিনেই ২৩৭টি দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু এবং ২২৪ জন আহত হন।
উৎসবকালীন সময়ে দুর্ঘটনা কমাতে সরকার “সাবধানে গাড়ি চালান, গতি কমান, দুর্ঘটনা এড়ান” শীর্ষক সচেতনতা কার্যক্রম ও কঠোর নজরদারি চালু করেছে, যা ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। তবে ছুটির বাকি দিনগুলোতেও দুর্ঘটনার ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের মধ্যে শঙ্কা রয়েছে।
এসআর