বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি জানান, চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করতে নীতিগতভাবে সম্মত হয়েছে India এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি আশা করা যাচ্ছে।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনা দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করেছে।
এর আগে, গত ৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী Khalilur Rahman এবং উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী Subrahmanyam Jaishankar-এর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।
উপদেষ্টা জানান, দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যার সমাধানে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। জ্বালানি সহযোগিতাসহ নানা বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে উভয় পক্ষের আন্তরিকতা জরুরি। সরকার একটি নতুন সূচনার প্রত্যাশা করছে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina-কে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর Bangladesh-এ অবস্থিত ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন বিক্ষোভ ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ভিসা কার্যক্রম বন্ধ ছিল।
বর্তমানে দুই দেশের আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসআর