[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

ব্যর্থ বৈঠকের পরও কার্যকর রয়েছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ১:০৭ পিএম

ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যকার কূটনৈতিক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়া সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি এখনও বেশ ভালোভাবে বজায় আছে বলে দাবি করেছেন মার্কিন

 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১২ এপ্রিল ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

​ইসলামাবাদ বৈঠকের ব্যর্থতা যুদ্ধবিরতির ওপর প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বলেন, এই যুদ্ধবিরতি বহাল থাকবে। সেই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি ও নৌবাহিনী বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।

​উল্লেখ্য, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার জেরে গত ফেব্রুয়ারি মাসে দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময় ইসরায়েলও ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ পরিচালনা করে। যুদ্ধের শুরুতেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।

​পরবর্তীতে উত্তেজনা প্রশমনে গত ৭ এপ্রিল দুই পক্ষ ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে। সেই উদ্যোগের অংশ হিসেবে ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে প্রতিনিধিরা সংলাপে বসলেও ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা কোনো কার্যকর চুক্তি ছাড়াই শেষ হয়। তবে এই কূটনৈতিক অচলাবস্থার মধ্যেও ট্রাম্প আশাবাদী যে যুদ্ধবিরতির স্থায়িত্ব বজায় থাকবে।

এসআর

সম্পর্কিত খবর