দীর্ঘ জল্পনা শেষে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হওয়ার পরই প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়।
প্রথমদিকে কয়েকটি জাহাজ নিরাপদে প্রণালি অতিক্রম করে এবং পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে থাকে। এর মধ্যে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ ভোরে যাত্রা শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই হরমুজ প্রণালি পার হয়।
এদিকে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কারণে আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ও অবশেষে গন্তব্যের পথে রওনা দিয়েছে। যুদ্ধবিরতির পর বুধবার ভোরে জাহাজটি নোঙর তুলে যাত্রা শুরু করে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজটি সর্বশেষ সৌদি আরবের একটি বন্দরের কাছাকাছি অবস্থান করছিল। জাহাজটিতে প্রায় ৩৭ হাজার টন ফসফেট রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন ধাপে ধাপে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল
এসআর