ইরানের সাধারণ জনগণকে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকতে এবং রেললাইনের কাছাকাছি না যাওয়ার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ইসরাইল। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক
যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফরাসি ভাষায় এই নির্দেশনা পোস্ট করা হয়।
ভ্রমণ নিষেধাজ্ঞা: ইরানি সময় রাত ৯টা পর্যন্ত দেশটির নাগরিকদের ট্রেন ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তা ঝুঁকি: ইসরাইলি বাহিনী জানিয়েছে, এই সময়ের মধ্যে ট্রেনে থাকা বা রেললাইনের আশেপাশে অবস্থান করা জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রেক্ষাপট: গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের কথা বলে এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।
মূলত চলমান সামরিক উত্তজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের পরিবহন অবকাঠামো এড়িয়ে চলার এই পরামর্শ দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এতে সাধারণ ইরানিদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এসআর