দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এ-সংক্রান্ত বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে ১২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ শিশুর শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে।
পাশাপাশি রোগটির বিস্তার ঠেকাতে সারাদেশে নজরদারি জোরদার করা হয়েছে।
এসআর