হামের উপসর্গে দেশে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, হাম-সদৃশ উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে।
গত একদিনে নতুন করে ১১৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
এসআর