দেশে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১,২৬১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫,৩১৩ জনে পৌঁছেছে। অন্যদিকে, সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪০,৪৯১ জন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন।
এসআর