[email protected] রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৮৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ৫:১৫ পিএম

সংগৃহীত ছবি

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু ঘটে।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রামে—৫ শিশু। এছাড়া ঢাকা বিভাগে ৩ জন, সিলেটে ২ জন এবং রাজশাহীতে ১ শিশুর মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে।

এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।


এ সময়ের মধ্যে মোট ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন।


প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ২০৯ জন।

এসআর

সম্পর্কিত খবর