[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ৪:২৯ পিএম

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এ রোগের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৭০ শিশুর মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত এক দিনে উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগে হাম নিশ্চিত হয়ে আরও একজন শিশুর মৃত্যু ঘটে।


প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সারাদেশে ১২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৭০ শিশুর মধ্যে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট ২৮ হাজার ৩৩৪ শিশুর মধ্যে উপসর্গ পাওয়া গেছে এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ সময়ের মধ্যে সারা দেশে উপসর্গ নিয়ে ১৮ হাজার ৮৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ইতোমধ্যে ১৫ হাজার ৭২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এসআর

সম্পর্কিত খবর