সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ পালন করেছে মিনার্ভা হসপিটাল লিমিটেড।
দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।
দুপুর সাড়ে ২টায় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। র্যালিটির উদ্বোধন করেন লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা. এম. সাঈদুল হক। কাকরাইল মোড় থেকে শুরু হয়ে সেগুনবাগিচা মোড় ঘুরে আবার হাসপাতালের সামনে এসে র্যালিটি শেষ হয়।
এ সময় বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালি শেষে হাসপাতালের কনফারেন্স কক্ষে “সুস্থ লিভার, সুন্দর জীবন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম. সাঈদুল হক।
তিনি ইন্টারেক্টিভ আলোচনায় অংশ নিয়ে বলেন, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ লিভারজনিত রোগে মারা যায় এবং প্রায় ১৫০ কোটি মানুষ দীর্ঘমেয়াদি লিভার সমস্যায় ভুগছেন।
তবে সচেতনতা বৃদ্ধি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে অধিকাংশ লিভার রোগ প্রতিরোধ করা সম্ভব।
তিনি সুস্থ লিভার বজায় রাখতে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্ব দেন—সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম, অ্যালকোহল পরিহার এবং নির্দিষ্ট সময় অন্তর লিভার পরীক্ষা।
আলোচনায় তিনি আরও জানান, লিভারের সমস্যা সাধারণত ফ্যাটি লিভার থেকে শুরু হয়ে ধাপে ধাপে ফাইব্রোসিস, সিরোসিস এবং শেষ পর্যায়ে মারাত্মক জটিলতায় রূপ নিতে পারে।
তাই প্রাথমিক পর্যায়েই সচেতনতা ও চিকিৎসা অত্যন্ত জরুরি।
এসআর