[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
১ বৈশাখ ১৪৩৩

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১১০৫ সন্দেহজনক রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ৬:০৪ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও এর উপসর্গজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের মধ্যে সন্দেহভাজন হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।


মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের হিসাবে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে, আর বাকি আটজন উপসর্গ নিয়ে মারা গেছে। মৃতদের মধ্যে চারজন ঢাকা জেলার এবং মোট ছয়জন ঢাকা বিভাগের বাসিন্দা।


তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম বা এর উপসর্গে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।


এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৮ হাজার ১২৯ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত আক্রান্ত হিসেবে ধরা পড়েছে ১৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সন্দেহজনক হাম নিয়ে এখন পর্যন্ত ১১ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৩০৪ জন।

এসআর

সম্পর্কিত খবর