[email protected] রবিবার, ১০ মে ২০২৬
২৭ বৈশাখ ১৪৩৩

মা ও শাশুড়িকে নিয়ে শবনম ফারিয়ার আবেগপূর্ণ বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৬ ১০:৪৯ এএম

সংগৃহীত ছবি

দিবস উপলক্ষে নিজের জীবনের দুই বিশেষ নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম

 ফারিয়া। শনিবার (৯ মে) ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি তার মা এবং শাশুড়ির অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

​পোস্টের শুরুতে ফারিয়া বিশ্বের সকল মাকে দিবসের শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, অনেকেই তাকে তার মায়ের প্রতিচ্ছবি বলে মনে করেন, যা তাকে গর্বিত করে। কারণ তার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হলেন তার মা। বাবাকে হারানোর পর মা যেভাবে তাকে আগলে রেখেছেন এবং এক মুহূর্তের জন্যও বাবার অভাব বুঝতে দেননি, সেই কঠিন দিনগুলোর কথাও তিনি স্মরণ করেন।

​নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী জানান, গত বছর তার জীবনে আরও একজন ‘মা’ (শাশুড়ি) এসেছেন। প্রচলিত সামাজিক ধারণার বাইরে গিয়ে শাশুড়ির কাছ থেকে পাওয়া অকৃত্রিম স্নেহের গল্প শেয়ার করেন তিনি। ফারিয়া জানান, কয়েকদিন যোগাযোগ না হলে শাশুড়ি নিজেই তার খোঁজ নেন এবং তার পছন্দের খাবার না হলে রান্নাও শুরু করেন না। এমনকি পছন্দের ইলিশ মাছ খাওয়ার এক ঘটনায় তিনি জানতে পারেন, শাশুড়ি নিজের অংশটুকু না খেয়ে পরদিন সেটি তার জন্য প্যাক করে দিয়েছেন।

​সবশেষে শবনম ফারিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনের সব ক্ষেত্রে হয়তো তিনি সমান সৌভাগ্যবান নন, কিন্তু আল্লাহ তাকে দুজন অসাধারণ মা উপহার দিয়েছেন। এই অঢেল ভালোবাসার সামনে জীবনের আর কোনো না-পাওয়ার অভিযোগ তার নেই।

এসআর

সম্পর্কিত খবর