বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাস দম্পতি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা নিজেই এই খুশির খবরটি জানিয়েছেন, যা তাদের বিয়ে নিয়ে চলা সাম্প্রতিক সব নেতিবাচক জল্পনায় ইতি টেনেছে। তবে এই আনন্দের মাঝেও
প্রিয়াঙ্কার ক্যারিয়ারের শুরুর দিকের সেই বহুল আলোচিত শাহরুখ খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনটি আবারও সামনে এসেছে।
২০০৬ সালে 'ডন' ছবিতে কাজ করার সময় থেকেই শাহরুখের প্রতি প্রিয়াঙ্কার ভালো লাগার কথা শোনা যায়। ২০১১ সালে 'ডন ২'-এর শুটিংয়ের সময় তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে এবং বিভিন্ন অনুষ্ঠান ও আইপিএলের মাঠে তাদের একসঙ্গে দেখা যেতে থাকে। এমনকি এক চ্যাট শোতে প্রিয়াঙ্কার দেখানো একটি জ্যাকেটের সাথে শাহরুখের জ্যাকেটের হুবহু মিল পাওয়া যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়।
গুঞ্জন রয়েছে যে, তাদের এই ঘনিষ্ঠতায় শাহরুখ-পত্নী গৌরী খান ক্ষুব্ধ হন এবং এক পর্যায়ে শাহরুখকে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে নিষেধ করেন, এমনকি বিবাহ বিচ্ছেদের হুমকিও দেন। এরপর থেকেই এই জুটিকে আর পর্দায় দেখা যায়নি। এক সময় তাদের গোপন বিয়ের গুঞ্জনও রটেছিল, তবে বর্তমানে হলিউড ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রিয়াঙ্কা এবং নিজের রাজত্ব নিয়ে শাহরুখ—উভয়েই সফলভাবে নিজ নিজ পথে চলছেন।
এসআর