[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

স্টাইল আর আভিজাত্যে মুগ্ধতা ছড়ালেন মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ৬:১৯ পিএম

সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন চৌধুরীর উপস্থিতি মানেই ভক্তদের জন্য নতুন কিছু। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স দিয়েও বরাবরই আলোচনায়

 থাকেন। সম্প্রতি নিজের একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে আবারও নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।

​শেয়ার করা ছবিগুলোতে মেহজাবীনকে দেখা যাচ্ছে একটি সিলভার রঙের ঝকঝকে ডিজাইনার পোশাকে। আভিজাত্যপূর্ণ এই সাজের সাথে মানানসই গহনা এবং মেকআপ তার মায়াবী রূপকে আরও ফুটিয়ে তুলেছে। অভিনেত্রীর এই নতুন লুক দেখে মুগ্ধ ভক্তরা মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ বলছেন তিনি 'আভিজাত্যের অনন্য উদাহরণ', আবার কেউ তার অনবদ্য ফ্যাশন সেন্সের প্রশংসা করছেন।

​২০০৯ সালে একটি রিয়েলিটি শো-তে চ্যাম্পিয়ন হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন মেহজাবীন চৌধুরী। মাহফুজ আহমেদের বিপরীতে 'তুমি থাকো সিন্ধুপারে' নাটকের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। এরপর ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’ সহ অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

​তবে ২০১৩ সালে 'অপেক্ষার ফটোগ্রাফি' নাটকটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। পরবর্তীতে ২০১৭ সালে 'বড় ছেলে' নাটকে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পান এবং শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। বর্তমানেও ভিন্নধর্মী কাজ এবং সোশ্যাল মিডিয়ায় নিজের সক্রিয় উপস্থিতি দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর