ভারতের উত্তরপ্রদেশের উঠতি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর জীবনযাত্রা হঠাৎ করেই থেমে গেল।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোক নেমে এসেছে।
এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া দিব্যাঙ্কা পরে পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করতেন।
শিক্ষাজীবনেও তিনি ছিলেন কৃতিত্বের অধিকারী। চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরিবারের ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত স্নেহের।
এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা বলেছিলেন, ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তার গভীর আগ্রহ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয় ছিলেন এবং টিকটক বন্ধ হওয়ার পর ইনস্টাগ্রামে নিজের উপস্থিতি ধরে রাখেন।
এসআর