বলিউড তারকা Deepika Padukone আবারও মা হতে চলেছেন—এমন খবরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ব্যক্তিগত জীবনের এই সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমেই শেয়ার করেছেন তিনি ও তার স্বামী Ranveer Singh।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামে দেওয়া একটি যৌথ পোস্টে তাদের প্রথম সন্তান দুয়ার হাতে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়, যা থেকেই নতুন অতিথি আগমনের ইঙ্গিত মেলে।
এই ঘোষণার পরপরই ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় তাদের পোস্টের মন্তব্যঘর। অনেকেই এই দম্পতির নতুন অধ্যায়ের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই তারকা দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান দুয়া।
তার আগেই ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের মাধ্যমে তারা দাম্পত্য জীবন শুরু করেন, যার সূত্রপাত হয়েছিল ২০১৩ সালে Goliyon Ki Raasleela Ram-Leela ছবির শুটিং সেটে।
বর্তমানে পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন দুজনেই। Ranveer Singh তার সাম্প্রতিক কাজের সাফল্য উদযাপন করছেন, আর Deepika Padukone নতুন চলচ্চিত্র প্রকল্প নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। এরই মাঝে দ্বিতীয়বার অভিভাবক হওয়ার খবরটি তাদের ভক্তদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
এসআর