[email protected] বুধবার, ১৩ মে ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিয়ে স্পষ্ট মূল্যায়ন নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৬ ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি

দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান কতটা উন্নত হয়েছে, সে বিষয়ে সুস্পষ্ট মূল্যায়নের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে পাবলিক ও প্রাইভেট মিলিয়ে বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে।

পাশাপাশি ওপেন ইউনিভার্সিটিও রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানে শিক্ষার প্রকৃত মান ও কার্যকারিতা নিয়ে সমন্বিত মূল্যায়নের প্রয়োজন রয়েছে।


তিনি জানান, সরকার নতুন কারিকুলাম ও আউটকামভিত্তিক শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করছে।

একসময় বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ দেশের উচ্চশিক্ষায় বেশি ছিল উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন শিক্ষাব্যবস্থাকে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সাজাতে হবে।


মন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৭-এ পৌঁছেছে।

সংখ্যাগত দিক থেকে অগ্রগতি হলেও মানগত উন্নয়ন কতটা হয়েছে, তা গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে।

এজন্য চাহিদাভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর