জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উপহার বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের উদ্যোগে বুধবার (৬ মে) ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে নতুন শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করা হয় এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে শুভেচ্ছা জানানো হয়।
আয়োজকরা জানান, নবীনদের সঙ্গে পরিচিতি বৃদ্ধি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মো. শাহরিয়ার হোসেন বলেন, নতুন শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের ক্যাম্পাস জীবনে স্বাচ্ছন্দ্য তৈরি করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, নবীনদের স্বাগত জানানো সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ। তিনি আশা প্রকাশ করেন, এতে শিক্ষার্থীরা ইতিবাচক পরিবেশে তাদের শিক্ষা জীবন শুরু করতে পারবে।
সদস্য সচিব শামসুল আরেফিনও একই ধরনের মত প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো এবং সহযোগিতার বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে।
তার মতে, এমন উদ্যোগ ক্যাম্পাসে সহনশীল ও সুস্থ পরিবেশ গঠনে সহায়ক হবে।।
এসআর