[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৯ বৈশাখ ১৪৩৩

শিক্ষার মান নিয়ে স্পষ্ট মূল্যায়নের ঘাটতি রয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৬ ৪:১৪ পিএম

সংগৃহীত ছবি

দেশে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও এসব প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান নিয়ে এখনো সুস্পষ্ট মূল্যায়ন কাঠামো গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ।

মঙ্গলবার (১২ মে) সকালে -এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একাধিক সরকারি বিশ্ববিদ্যালয় ও ওপেন ইউনিভার্সিটি কার্যক্রম পরিচালনা করছে।

তবে সংখ্যাগত অগ্রগতির সঙ্গে শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, সে বিষয়ে নির্ভরযোগ্য মূল্যায়নের অভাব রয়েছে।

তিনি বলেন, একসময় বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি দেখা গেলেও বর্তমানে সেই অবস্থান আগের মতো নেই।

এ পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে নতুন কারিকুলাম ও আউটকামভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বর্তমানে ৫৭টিতে পৌঁছেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষায় পরিমাণগত উন্নয়ন হলেও গুণগত উৎকর্ষ নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এজন্য সময়োপযোগী ও চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর